1. admin@headlinenewsbd.com : Headline News BD :
‘আমার চরিত্র আপনার চেয়ে ভালো’- বাবা রামদেবকে কঙ্গনা
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

‘আমার চরিত্র আপনার চেয়ে ভালো’- বাবা রামদেবকে কঙ্গনা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৯ সময়
‘আমার চরিত্র আপনার চেয়ে ভালো’- বাবা রামদেবকে কঙ্গনা

যোগগুরু বাবা রামদেবের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জুলাইয়ে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনার ‘নর্দমার প্রজন্ম’ মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও তার বক্তব্যের সমালোচনা করা হয়। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন কঙ্গনা। তিনি জানান, তার মন্তব্য সব তরুণের উদ্দেশ্যে ছিল না, বরং আন্দোলনের সময় আপত্তিকর ভাষা ব্যবহারকারীদের লক্ষ্য করেই তিনি ওই কথা বলেছিলেন।

কঙ্গনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বাবা রামদেব তার মন্তব্যকে বিকৃত মানসিকতার প্রকাশ হিসেবে উল্লেখ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সঙ্গে তিনি বিজেপির কাছে কঙ্গনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানা যায়। রামদেবের বক্তব্যে কঙ্গনা ক্ষুব্ধ হয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি নোট প্রকাশ করেন। সেখানে তিনি রামদেবকে তার ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে মন্তব্য না করার আহ্বান জানান। নিজের বিরুদ্ধে কোনো প্রকার প্র/তারণার অভিযোগ নেই বলেও দাবি করেন অভিনেত্রী।

এদিকে ছাত্র আন্দোলনের প্রসঙ্গে বাবা রামদেব তরুণদের অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন। তার বক্তব্য অনুযায়ী, তরুণদের শক্তিকে অস্বীকার করার সুযোগ নেই এবং তাদের অধিকারের পক্ষে কথা বলার প্রয়োজন রয়েছে। অন্যদিকে, কঙ্গনা নিজের আগের মন্তব্যের ব্যাখ্যায় বলেন, তিনি পুরো তরুণ প্রজন্মকে অপমান করতে চাননি। বরং প্রতিবাদের সময় আপত্তিকর ভাষা ব্যবহারকারীদের উদ্দেশ্যেই কথাটি বলেছিলেন। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD