1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বক্স অফিসে ফ্লপ, ওটিটিতে হিট! প্রাইম ভিডিওতে ট্রেন্ডিংয়ের শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’ - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

বক্স অফিসে ফ্লপ, ওটিটিতে হিট! প্রাইম ভিডিওতে ট্রেন্ডিংয়ের শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৩ সময়
বক্স অফিসে ফ্লপ, ওটিটিতে হিট! প্রাইম ভিডিওতে ট্রেন্ডিংয়ের শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল মনোজ বাজপেয়ি অভিনীত অর্থনীতিবিষয়ক থ্রিলার ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। কিন্তু ওটিটিতে আসার পর পুরো হিসাব বদলে গেছে সিনেমাটির ভাগ্যে। ভারতে প্রাইম ভিডিওর সার্বিক ‘মোস্ট ট্রেন্ডিং’ তালিকায় এখন শীর্ষে উঠে এসেছে ছবিটি। এমন তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা।

চিন্ময় মান্ডলেকর পরিচালিত এই সিনেমা গত ১২ জুন বড় পর্দায় মুক্তি পায়। ১৯৯১ সালে ভারতের অর্থনৈতিক সংকট এবং রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত এটি। তবে জটিল রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়বস্তুর কারণে সাধারণ দর্শকদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি সিনেমাটি, ফলে বক্স অফিসে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করেই ফ্লপের তালিকায় নাম লেখায় ‘গভর্নর’।

তবে গল্পটা বদলে যায় ওটিটিতে আসার পর। গত ২৪ জুলাই প্রাইম ভিডিওতে ‘রেন্ট’ ক্যাটাগরিতে মুক্তি পেয়ে রেন্টাল চার্টের শীর্ষে উঠে আসে সিনেমাটি। এরপর ৭ আগস্ট থেকে নিয়মিত সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হলে সার্বিক ট্রেন্ডিং তালিকার এক নম্বর স্থানও দখল করে নেয় ‘গভর্নর’।

জাতীয় দেউলিয়াত্ব ও তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এক প্রশাসনিক কর্মকর্তার সাহসী সিদ্ধান্ত কীভাবে দেশকে রক্ষা করেছিল— সেই গল্পই উঠে এসেছে সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে মনোজ বাজপেয়ির অভিনয় দর্শক-সমালোচক উভয় মহলেই প্রশংসিত হচ্ছে। রাজনৈতিক রেষারেষি ও সামাজিক উদ্বেগের মধ্যে অর্থনীতি বাঁচানোর রোমাঞ্চকর লড়াই দর্শকদের নজর কেড়েছে ওটিটিতে।

সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে মনোজ বাজপেয়ির পাশাপাশি অভিনয় করেছেন আদা শর্মা, মধু ও জিগার সিং প্রমুখ। হলে ব্যর্থ হলেও ওটিটিতে ‘গভর্নর’ আবারও প্রমাণ করল— সঠিক প্ল্যাটফর্ম ও দর্শক পেলে মানসম্পন্ন কনটেন্ট ঠিকই যোগ্য মর্যাদা পায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD