1. admin@headlinenewsbd.com : Headline News BD :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ সময়

খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনি খান খুলনা নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে নারীদের বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে আসছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাডাঙ্গার ওই ফ্ল্যাট থেকে কয়েক দিন ধরে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের নজরে এলে তারা দরজায় ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।

লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ

খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ দেখতে পায়, দরজা ভেতর থেকে সিটকিনি লাগানো ছিল। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মনি খানের মরদেহ দেখতে পায়।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকার কারণে মরদেহে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মনি খান এলাকায় একজন পরিচিত নারী উদ্যোক্তা ছিলেন। তার কাছ থেকে অনেক নারী বিউটিশিয়ান প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। তার মৃত্যুর ঘটনায় পরিচিতজনদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD