1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মানবতার ডাকে একসঙ্গে ইনার হুইল ক্লাব, পাশে দাঁড়াল ‘কানন’ আশ্রয়কেন্দ্রের - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

মানবতার ডাকে একসঙ্গে ইনার হুইল ক্লাব, পাশে দাঁড়াল ‘কানন’ আশ্রয়কেন্দ্রের

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ সময়

আন্তর্জাতিক সেবা দিবস উপলক্ষে অসহায় ও আশ্রয়হীন নারী ও শিশুদের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন করেছে ইনার হুইল ক্লাব ঢাকা ৩৪৫ ও ঢাকা ৩৪৭ জেলার যৌথ উদ্যোগে। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও পারিবারিক সহিংসতা, নির্যাতনসহ নানা প্রতিকূলতার শিকার নারীদের জন্য পরিচালিত ‘কানন’ আশ্রয়কেন্দ্রে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

চোখে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতাল বন্ধ

আজ ৬ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব খলিলুর রহমান উপস্থিত থেকে প্রকল্পটি সম্পন্নকরণে অংশ নেন এবং ‘কানন’ আশ্রয়কেন্দ্রের পক্ষ থেকে সহায়তা সামগ্রী গ্রহণ করেন।

ইনার হুইল ক্লাব ঢাকা ৩৪৭-এর আইডব্লিউসি অব ঢাকা ডায়নামিক এবং ঢাকা ৩৪৫ জেলার বিভিন্ন ক্লাবের সমন্বয়ে গৃহীত এই উদ্যোগে বিশেষ অবদান রাখে ইনার হুইল ক্লাব গ্রিন ভ্যালি ঢাকা। সংগঠনটি মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও ঢাকা ৩৪৫ ও ঢাকা ৩৪৭ জেলার আওতাধীন আরও ১৭টি ইনার হুইল ক্লাব এই মহৎ উদ্যোগে যুক্ত হয়।

এই কার্যক্রমে কোনো আর্থিক অনুদানের পরিবর্তে Recycling, Sustainability এবং Responsible Giving-এর ধারণাকে গুরুত্ব দেওয়া হয়। সদস্যদের ঘরে থাকা অতিরিক্ত, অব্যবহৃত অথবা ভালো অবস্থায় থাকা পোশাক, নবজাতকের সামগ্রী, খাদ্যদ্রব্য, গৃহস্থালি সামগ্রী, বিছানাপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস সংগ্রহ করে আশ্রয়কেন্দ্রের নারীদের জন্য পৌঁছে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া। যেসব নারী কঠিন পরিস্থিতির কারণে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন, তাঁদের জীবনকে কিছুটা স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ করে তুলতেই এই প্রচেষ্টা।

ইনার হুইল ক্লাবের সদস্যরা বলেন, আমাদের ঘরে থাকা অনেক ব্যবহারযোগ্য জিনিস অন্য কারও জীবনে গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে উঠতে পারে। ভালোবাসা ও যত্নে রাখা এসব সামগ্রী ভাগ করে নেওয়ার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এই কার্যক্রমের মাধ্যমে ইনার হুইল ক্লাব ঢাকা ৩৪৫ ও ঢাকা ৩৪৭ আবারও প্রমাণ করেছে যে সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD