1. admin@headlinenewsbd.com : Headline News BD :
খুলনায় বিএনপির শোডাউনে হামলার অভিযোগ, আহত ৭ - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

খুলনায় বিএনপির শোডাউনে হামলার অভিযোগ, আহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ সময়

খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলাবাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি রাজনৈতিক শোডাউনে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক মোল্যাসহ অন্তত সাতজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোলাবাজার এলাকায় এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মধুপুর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক মোল্যা, মিশর মোল্যা, মাহাবুর রহমান, জামাল শেখ, আব্দুল্লাহ শেখ এবং সজিব শিকদার।

গাংনীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল মোল্যার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা একটি শোডাউন বের করেন। পথিমধ্যে কোলাবাজার এলাকায় পৌঁছালে পূর্ববিরোধের জেরে অ্যাডভোকেট শহিদুলের কর্মী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মী অতর্কিত এই হামলা চালায়। হামলায় শোডাউনে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত মিশরের অভিযোগ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল মোল্যার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তোহিদুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD