নিউইয়র্কের Turkish House-এ বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan। আলোচনায় গুরুত্ব পেয়েছে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত Turkish House-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।
নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু
বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও বিননিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে দুই নেতা প্রত্যয় ব্যক্ত করেন। তুরস্কের পক্ষ থেকেও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে নেওয়া এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা জানানো হয়।