1. admin@headlinenewsbd.com : Headline News BD :
খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময়

খুলনার একটি হোটেল কক্ষে সোহেল রানা বাবু (৩২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ফাতেমা আক্তার (২৪) ওরফে সুপ্তী রানী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের দিন রাতে স্বামী-স্ত্রীর পরিচয়ে সোহেল রানা বাবু ও ফাতেমা আক্তার খুলনা সদর থানাধীন হোটেল কপোতাক্ষের একটি কক্ষে ওঠেন।

ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

অভিযোগ অনুযায়ী, সোহেল রানা বাবু তার কথিত স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করাতেন। ঘটনার দিন ফাতেমা আক্তারের শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি ওই কাজে যেতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। পরে অভিযোগ ওঠে, ফাতেমা আক্তার ওড়না পেঁচিয়ে সোহেল রানা বাবুকে শ্বাসরোধ করেন। এতে তার মৃত্যু হয়।

ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাতেমা আক্তারকে আটক করে।

গ্রেপ্তার ফাতেমা আক্তার খুলনার দাকোপ উপজেলার আচাবুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD