‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে আবারও পর্দায় ফিরতে পারেন জনি ডেপ। সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, ষষ্ঠ সিনেমায় ৬৩ বছর বয়সী এই অভিনেতাকে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে এবং চিত্রনাট্য নিয়েও কাজ হচ্ছে। নতুন সিনেমাটিতে মার্গট রবি অভিনয় করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে।
জ্যাক স্প্যারোর অঙ্গভঙ্গি ও আচরণ অনেকটাই রোলিং স্টোনসের গিটারিস্ট কিথ রিচার্ডসের আদলে তৈরি করেছিলেন বলেও ডেপ জানিয়েছিলেন।
জনি ডেপ এখন পর্যন্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমাতেই জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি থেকে পারিশ্রমিক ও মুনাফার অংশ মিলিয়ে তিনি ৩০ কোটি ডলারের বেশি আয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০০৩ সালে ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে চরিত্রটিতে প্রথমবার অভিনয় করেন তিনি। জ্যাক স্প্যারোর অঙ্গভঙ্গি ও আচরণ অনেকটাই রোলিং স্টোনসের গিটারিস্ট কিথ রিচার্ডসের আদলে তৈরি করেছিলেন বলেও ডেপ জানিয়েছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে বড় বাজেটের মূলধারার সিনেমার বদলে ইউরোপীয় ও স্বাধীন চলচ্চিত্রে বেশি কাজ করেছেন ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বহুল আলোচিত আইনি লড়াইয়ের পরও তাঁর মূলধারার সিনেমায় কাজ কমে যায়। ২০২২ সালের মানহানি মামলায় জয় পাওয়ার পর সম্ভাব্য নতুন ‘পাইরেটস’ সিনেমাটি হতে পারে ডিজনির সঙ্গে তাঁর বড় প্রত্যাবর্তন। ২০১৮ সাল থেকেই ষষ্ঠ কিস্তির পরিকল্পনা চললেও তখন ডেপের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা ছিল। নতুন সিনেমাটি মূল সিরিজের ২৫ বছর পূর্তির সঙ্গে মিল রেখে ২০২৮ সালে মুক্তি পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।