1. admin@headlinenewsbd.com : Headline News BD :
কুমিল্লায় রাতভর অভিযানে দশ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার ৪৭ - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

কুমিল্লায় রাতভর অভিযানে দশ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার ৪৭

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ সময়

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত ৪৩টি অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী টিকটক হৃদয়সহ গ্রেপ্তার ৬

পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা ও কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সব থানার উদ্যোগে এসব অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ ৪৭ জনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন : পৈতৃক ভিটায় ঠাঁই হয়নি, অন্যের বারান্দায় শেষ হলো প্রবাসফেরত শামসুর জীবন

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছে পুলিশ। মাদক সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD