1. admin@headlinenewsbd.com : Headline News BD :
পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ সময়

পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপরাধীদের শনাক্ত করতে জনগণকে সতর্ক থাকতে হবে এবং গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, একটি থানায় সীমিতসংখ্যক পুলিশ সদস্য দিয়ে একা পুরো এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

তিনি নিষিদ্ধ দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মোকাবিলা এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাদক কারবারিদের তালিকা অনুযায়ী অভিযান পরিচালনার নির্দেশও দেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী

সংবাদকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য যেন এলাকায় অস্থিরতা তৈরি করতে না পারে, সেদিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং মিথ্যা মামলা গ্রহণ করা না হয়।

সভায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল থানার ওসি আজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD