1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময়

গাজীপুরের কালীগঞ্জে ধর্ষণ মামলায় পলাতক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির (২৬) সঙ্গে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।

নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ

মামলার অভিযোগে বলা হয়, ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে জাহিদ মুন্সি একটি গেস্ট হাউজে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, এ সময় মোবাইলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা হয়।

পরে ওই ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন হোটেল ও কলেজ সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী ছাত্রীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১২(৯)২৬ নং মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ মুন্সি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, মামলা হওয়ার পর অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আটক জাহিদ মুন্সিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD