1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ সময়

রাজধানীতে ইনার হুইল বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট ৩৪৫-এর আওতাধীন ছয়টি ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্ব গ্রহণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী বছরের সেবামূলক কর্মপরিকল্পনার সূচনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

গত শনিবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রো, ঢাকা ওল্ড টাউন, ঢাকা স্পন্দন, দিলকুশা, গ্রিন ভ্যালি ও ওয়েসিস ঢাকা।

একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম

অনুষ্ঠানে নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়। পাশাপাশি নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং ‘ইনার হুইল ইয়ার ২০২৬–২৭’-এর বিভিন্ন কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডব্লিউডি ৩৪৫-এর চেয়ারম্যান শিরীন আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেনটেটিভ তাহেরা এস. ওয়াহিদ।

অনুষ্ঠানের সম্মাননা পর্বে এভারেস্ট বিজয়ী নুরূন্নাহার নিম্মিকে তাঁর অসাধারণ অর্জন ও অনুপ্রেরণাদায়ক অভিযাত্রার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে পেশাগত উৎকর্ষতা ও সমাজে বিশেষ অবদানের জন্য ওয়েলনেস কনসালট্যান্ট এবং রিজেনারেটিভ মেডিসিন সংশ্লিষ্ট ডা. তাওহীদা রহমান ইরীনকে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজনে ইনার হুইলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছয়টি ক্লাবের সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও মানবসেবার মাধ্যমে ইনার হুইল আগামী দিনগুলোতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD