1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ সময়

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আটক দুই কিশোর হলো—ইসলামপুর আতিক্কাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং নুরুল আমিন বৈদ্যের ছেলে নাজিমুল ইসলাম (১২)।

ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা তার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যান। এ সময় তিনি তার মেয়েকে পাশের একটি বাসায় রেখে যান। শিশুটি তখন বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল।

অভিযোগ রয়েছে, ওই সময় দুই কিশোর শিশুটিকে খেলার স্থান থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পরে শিশুটির রক্তপাত শুরু হলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর দুই কিশোরকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদও দুই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা শিশুটির সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD