1. admin@headlinenewsbd.com : Headline News BD :
একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময়

আট বছর ধরে নিখোঁজ থাকা কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খুঁজে পেয়েছে তার পরিবার।

দীর্ঘ অপেক্ষা ও নানা জায়গায় খোঁজাখুঁজির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে জসিমের সন্ধান পাওয়া যায়। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা হয়।

পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী

জসিম উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস এলাকার বাসিন্দা আবুল হোসেনের দ্বিতীয় ছেলে। পরিবারের সদস্যরা জানান, ২০০৭-০৮ সালের দিকে জসিম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে ২০১৮ সালে বালুখালী এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

জসিমের ছোট ভাই মিজানুর রহমান জামি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার (২০ সেপ্টেম্বর) ‘HopeNest BD’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে জসিমকে দেখতে পান তারা।

ভিডিও দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন এবং কক্সবাজার থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন।

জানা যায়, রংপুরের স্বেচ্ছাসেবী জয়নাল আবেদীন রাজিব বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় অসুস্থ ও অসহায় অবস্থায় জসিমকে দেখতে পান। জসিম নিজের নাম ছাড়া তেমন কোনো তথ্য দিতে পারছিলেন না, তবে বাড়ি বালুখালী বলে জানাতে পেরেছিলেন।

পরে তাকে পরিচ্ছন্ন করে নতুন পোশাক দেওয়া হয় এবং তার পরিচয় ও পরিবারের সন্ধানের জন্য ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। সেই ভিডিও দেখেই পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

দীর্ঘ আট বছর পর স্বজনদের কাছে ফিরে আসার মুহূর্তে বাংলাবান্ধায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, তারা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন যে জসিমকে আবার ফিরে পাবেন।

স্বেচ্ছাসেবী জয়নাল আবেদীন রাজিব বলেন, একজন হারিয়ে যাওয়া মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা মানবিক কাজের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়ে আট বছর পর পরিবারের সঙ্গে জসিমের এই পুনর্মিলন মানবিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD