1. admin@headlinenewsbd.com : Headline News BD :
চুক্তিভিত্তিক বিয়ে নিয়ে যা বললেন প্রভা - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

চুক্তিভিত্তিক বিয়ে নিয়ে যা বললেন প্রভা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর সরাসরি প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর দাবি, তিনি বিয়ে করেননি এবং চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কেও জড়াননি। ছড়িয়ে পড়া তথ্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্ট ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে এমন তথ্য ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তিনি।

প্রভা বলেন, তাঁকে নিয়ে প্রচারিত দাবিগুলোর কোনো সত্যতা নেই। এমনকি দাবির পক্ষে প্রকৃত প্রমাণ হাজির করার জন্য সংশ্লিষ্টদের চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। সাংবাদিকতার প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, লেখার ক্ষমতার সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

ভক্তদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্য ও গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন প্রভা। নিজের ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ও সত্য তথ্য থাকলে তা তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলের মাধ্যমেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD