1. admin@headlinenewsbd.com : Headline News BD :
চ্যাম্পিয়নস লিগের পরই ধাক্কা, সুপার কাপে পিএসজির হার - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

চ্যাম্পিয়নস লিগের পরই ধাক্কা, সুপার কাপে পিএসজির হার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫১ সময়

ফরাসি ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার (১৬ আগস্ট) ট্রফি দে শ্যাম্পিয়নসের ফাইনালে আরসি লেন্সের কাছে ১-০ গোলে হেরেছে তারা। লেন্সের স্তাদ বোলায়ের্ট-দেলেলিসে ম্যাচের ৩২ মিনিটে অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোলের পর ৩৯ মিনিটে লেন্সের কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লেন্স। একজন বেশি নিয়ে খেলেও পিএসজি সমতা ফেরাতে পারেনি। ৬৮ শতাংশ বল দখলে রেখেও দেম্বেলে, রুইজ ও মেন্দেসদের আক্রমণ থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের ৮৭ মিনিটে পিএসজির নুনো মেন্দেসও লাল কার্ড দেখলে দুই দলই ১০ জনে পরিণত হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে নিজেদের ইতিহাসে প্রথমবার ট্রফি দে শ্যাম্পিয়নস জেতে লেন্স। কয়েক দিন আগে উয়েফা সুপার কাপ জেতা পিএসজির জন্য হারটি বড় হতাশার হয়ে এলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD