1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ওয়াসিম আকরামের, সুচিকিৎসার দাবি - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ওয়াসিম আকরামের, সুচিকিৎসার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ সময়
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ওয়াসিম আকরামের, সুচিকিৎসার দাবি

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরানের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে, তবে স্বাস্থ্যের প্রশ্নে কোনো আপস করা উচিত নয়। আকরাম জানান, ইমরান তাঁর মেন্টর ও বন্ধু এবং গত তিন বছর ধরে তাঁদের মধ্যে কোনো কথা হয়নি।

 

মাধবপুরে রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফিরিয়ে সততার দৃষ্টান্ত যুবকের

ওয়াসিম আকরাম বলেন, তিনি রাজনৈতিক অবস্থান থেকে নয়, একজন পুরোনো সতীর্থ ও বন্ধুর প্রতি উদ্বেগ থেকেই কথা বলছেন। ইমরান দোষী সাব্যস্ত হন কি না বা কারাগারে থাকেন কি না, একজন মানুষ হিসেবে তাঁর স্বাস্থ্য সুরক্ষিত রাখা জরুরি বলে মনে করেন তিনি। পাকিস্তান সরকার ইমরানের স্বাস্থ্য ভালো থাকার কথা বললেও আকরাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কোন তথ্য কতটা নির্ভরযোগ্য, তা বুঝে ওঠা কঠিন। তিনি জানান, ইমরানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই, তবে তিনি উদ্বিগ্ন এবং বন্ধুকে খুব মিস করেন।

 

ইমরান খানের স্বাস্থ্য ও কারাগারে তাঁর চিকিৎসা নিয়ে পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের আরও কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটারও উদ্বেগ জানিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে জাভেদ মিয়াঁদাদ, ব্রায়ান লারা ও প্যাট কামিন্সসহ ক্রিকেট বিশ্বের একাধিক পরিচিত ব্যক্তির নাম এসেছে। ওয়াসিম আকরামও এর আগে ইমরানের চিকিৎসা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিলেন। এবার তিনি আবারও জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক ও আইনি বিরোধের বাইরে রেখে ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা উচিত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD