1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নামে নয়, পারফরমেন্স দিয়েই প্রমাণ করতে হবে- রিয়াল কোচ
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

নামে নয়, পারফরমেন্স দিয়েই প্রমাণ করতে হবে- রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৭ সময়

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম মানেই বিশ্বের সেরা ফুটবলারদের মিলনমেলা। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম থেকে শুরু করে ফেদেরিকো ভালভার্দে – নামে একঝাঁক মহাতারকার উপস্থিতি দলে। তবে দলের নতুন কোচ জোসে মরিনহোর কাছে নামের চাকচিক্যের চেয়ে মাঠের বাস্তব পারফরম্যান্সই আসল। তারকা খেলোয়াড়দের উদ্দেশে পর্তুগিজ এই ট্যাকটিশিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, বড় বড় কথা বলা যতটাই সহজ, মাঠে নেমে তার প্রমাণ দেওয়া ঠিক ততটাই কঠিন।

এস্পানিওলের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে রিয়ালের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মরিনহো। সেখানেই দলের ডিফেন্ডার উসমান দিওমন্দের এক মন্তব্যের সূত্র ধরে পুরো দলের প্রতি নিজের মনোভাব স্পষ্ট করেন তিনি।

সম্প্রতি দিওমন্দে বলেছিলেন, কোচের আস্থার প্রতিদান দিতে তিনি মরিনহোর জন্য ‘মরে যেতেও প্রস্তুত’। খেলোয়াড়ের এই আবেগের প্রশংসা করলেও কোচের চেয়ে ক্লাবের প্রতি দায়বদ্ধতাকেই বড় করে দেখছেন মরিনহো। তিনি বলেন, “তার কথাগুলো আক্ষরিক অর্থে না নিলে, এটা এমন একটি অভিব্যক্তি যা আমার পছন্দ হয়েছে। তবে আমি চাইতাম সে বলুক—সে পুরো দলের জন্য, রিয়াল মাদ্রিদের জন্য মরতেও প্রস্তুত।” এরপরই যোগ করেন নিজের কড়া বার্তা, “কথা বলা খুব সহজ, কিন্তু কাজ করে দেখানো কঠিন।”

তবে দিওমন্দে কিংবা দলের অন্য ফুটবলারদের একাগ্রতা নিয়ে কোনো ঘাটতি দেখেননি মরিনহো। শিষ্যদের প্রশংসা করে তিনি জানান, ড্রেসিংরুমে প্রত্যেকেই দায়িত্বশীল ও ক্লাবের জন্য নিবেদিত এবং দলটি ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে। রিয়ালে যোগ দেওয়ার পর প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্ন করা হলে তা উড়িয়ে দিয়ে মরিনহো বলেন, “আমি এটাকে চাপ বলি না, এটা আমার জন্য বাড়তি উৎসাহ।”

এস্পানিওলের বিপক্ষে ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য মৌসুমের প্রথম লিগ অ্যাওয়ে ম্যাচ। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের বাড়তি বিশ্রামের সুবিধার কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের প্রথম ম্যাচটি স্থগিত হয়েছিল। অন্যদিকে, এস্পানিওল নিজেদের প্রথম ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। প্রতিপক্ষকে সমীহ করে মরিনহো জানান, এস্পানিওল অত্যন্ত গোছানো ও শক্তিশালী দল, তাই তাঁদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

সফল মৌসুমের সংজ্ঞা দিতে গিয়ে রিয়ালের এই পর্তুগিজ মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দেন, “বাস্তবিক একমাত্র উপায় হলো ফলাফলের দিকে তাকানো। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে মৌসুম শেষে কোনো ট্রফি না থাকলে, সেটিকে কোনোভাবেই সফল মৌসুম বলা চলে না।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD