1. admin@headlinenewsbd.com : Headline News BD :
২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

মনির হোসেন, বেনাপোল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ সময়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহনে ট্রাক ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, এতে পণ্যের খরচ বাড়তে পারে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বাড়তি খরচের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রাকের ভাড়া ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীদের ভাষ্য, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাবে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর থেকেই পরিবহন খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে।

দুই দিন নিখোঁজের পর বাড়ির পাশে ঝোপে মিলল ৭ বছরের মিমকে…

বেনাপোল বন্দর সংশ্লিষ্টরা জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দূরপাল্লার রুটে সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে। আগে বেনাপোল থেকে ঢাকায় পণ্যবাহী ট্রাকের ভাড়া ছিল প্রায় ২০ থেকে ২১ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকা হয়েছে।

চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া থাকলেও এখন ৩৫ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটেও কয়েক হাজার টাকা ভাড়া বেড়েছে।

ট্রাক চালকদের দাবি, শুধু জ্বালানি তেলের দাম নয়, টায়ার, যন্ত্রাংশ, ফেরি ভাড়া ও বিভিন্ন পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেও ট্রাক ভাড়া বাড়াতে হয়েছে।

ট্রাকচালক নাজমুল ইসলাম বলেন, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে একটি ট্রিপে প্রায় ১৫০ লিটার তেল লাগে। তেলের দাম বৃদ্ধির কারণে আগের তুলনায় কয়েক হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। পাশাপাশি ফেরি ভাড়া ও অন্যান্য খরচও বেড়েছে।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, টোল ও ফেরি ভাড়া বাড়ার পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ফেরার পথে পর্যাপ্ত পণ্য না পাওয়ায় পরিবহন ব্যয় বেড়েছে।

তিনি জানান, বেনাপোল বন্দর থেকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান দেশের বিভিন্ন স্থানে যায়। তবে ভাড়া বৃদ্ধি ও ট্রাক সংকটের কারণে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান বলেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে ট্রাক মালিকরা ভাড়া বাড়িয়েছেন। এর ফলে ব্যবসায়ীদের পরিবহন খরচ বাড়ছে এবং এর প্রভাব পণ্যের দামের ওপর পড়তে পারে।

সিএন্ডএফ ব্যবসায়ীরা জানান, বাড়তি পরিবহন খরচের কারণে আমদানি করা পণ্য খালাসে ব্যয় বেড়েছে। বিশেষ করে দ্রুত নষ্ট হয় এমন পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ীরা বেশি সমস্যায় পড়ছেন।

উল্লেখ্য, নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD