1. admin@headlinenewsbd.com : Headline News BD :

বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোল এখন রোনালদোর

Md Ismail Hossain
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০ সময়

ইতিহাসের পাতায় আরও একটি অধ্যায় যোগ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এককভাবে তার দখলে।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে গোল করে পর্তুগিজ কিংবদন্তি ছাড়িয়ে গেছেন দেশটির আরেক কিংবদন্তি ইউসেবিওকে।
এতদিন বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ইউসেবিওর।

১৯৬৬ বিশ্বকাপে ৯ গোল করেছিলেন তিনি।

উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সিআরসেভেন।
এরপর ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ছাড়িয়ে যান ইউসেবিওকে। এই গোলে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০ গোলে ইতিহাসের চূড়ায় উঠে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
এর আগে রোনালদোর বিশ্বকাপ গোলের যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে।

জার্মানিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ইরানের বিপক্ষে প্রথম গোল করেন তিনি। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘানার বিপক্ষে এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা।

২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করে রোনালদো সেবার ইতিহাস গড়েছিলেন পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে। এবার ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে নিজের সেই রেকর্ডকেই আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন। সবমিলি য়ে সবকটি বিশ্বকাপে দেশের হয়ে দশটি গোল করে সবার শীর্ষে এখন তিনিই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD