1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর জানালেন মৌসুমী হামিদ
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর জানালেন মৌসুমী হামিদ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৭ সময়
দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর জানালেন মৌসুমী হামিদ

বিবাহবিচ্ছেদের খবর জানানোর তিন মাস পর নতুন জীবনের দুই সুখবর একসঙ্গে জানালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার নিজের দ্বিতীয় বিয়ের পাশাপাশি মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে আনলেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে উপস্থিত হন মৌসুমী। সেখানে প্রথমবারের মতো তাঁর বেবিবাম্প দেখা যায়। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী আবদুল ওয়াদুদ সজীব। অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবাইকে একসঙ্গে সারপ্রাইজ দেওয়ার জন্যই স্বামী ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। জীবনের নতুন অধ্যায়ে সবার কাছে দোয়াও চান তিনি।

আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে বেশ আগেই বিয়ে হয়েছে বলে জানান মৌসুমী। গণমাধ্যমকে তিনি বলেন, তাঁদের পরিচয় প্রায় ১৪ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব, বোঝাপড়া ও নানা বিষয়ে মিল থাকার কারণেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

এর আগে মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, আবু সাইয়িদ রানার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তারা আলাদা হয়ে গেছেন। শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরেই তাঁর মা হতে যাওয়ার খবর শোনা যাচ্ছিল। এবার অভিনেত্রী নিজেই বিষয়টি প্রকাশ্যে আনলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD