1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নেপালে বন্যা : এক বাড়ি থেকে ২৪ মরদেহ উদ্ধার - Headline News BD
টপ নিউজ :
পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আর ফেরেননি হাছিনা নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী

নেপালে বন্যা : এক বাড়ি থেকে ২৪ মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ সময়

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার অভিযান যত এগোচ্ছে, ততই প্রকাশ পাচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। নেপালের বিদুর এলাকায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একসঙ্গে ২৪টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

নেপালের পুলিশ সুপার বিপিন রেগমি জানান, বিদুর এলাকার ওই বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একটি শিশুর এবং বাকি মরদেহগুলো প্রাপ্তবয়স্কদের। বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং জানান, ছয়টি মরদেহ হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় আবারও উদ্ধার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে নেপাল ও চীনে বন্যায় প্রাণহানি ৯৫০ ছাড়িয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে দেশটিতে মৃতের সংখ্যা অন্তত ৯৩৯ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালে প্রায় ৩ হাজার ৯২৫ জন এবং চীনে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। প্রবল স্রোত, কাদামাটি ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়লেও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD