1. admin@headlinenewsbd.com : Headline News BD :
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে পারে মালয়েশিয়া - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে পারে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময়

মালয়েশিয়ায় অবস্থানরত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

মোংলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ

আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের বিষয়টি দুই দেশের প্রধানমন্ত্রীর পর্যায়ের আলোচনায় উঠে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রকাশ করা হবে না। দুই দেশের স্বার্থ ও কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় বিষয়টি সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশটির আইনের শাসন এবং আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে। নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ও সংশ্লিষ্ট আইন অনুসরণ করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, জাকির নায়েক ও তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে। ২০১৬ সালে তদন্ত শুরুর পর তিনি ভারত ছাড়েন এবং পরবর্তীতে মালয়েশিয়ায় অবস্থান শুরু করেন। ২০১৭ সালে মালয়েশিয়া সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়।

এর আগে ভারত জাকির নায়েকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল। তবে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন গ্রহণ করেনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমান মালয়েশীয় সরকার ভারত-মালয়েশিয়া সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী হলেও জাকির নায়েকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইনি প্রক্রিয়া ও প্রমাণের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD