1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নেপালে বন্যার ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছরের নারী - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

নেপালে বন্যার ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছরের নারী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ সময়

নেপালে ভয়াবহ বন্যায় ধসে পড়া একটি চারতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

সালিশে ডেকে আপন ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখমের অভিযোগ

উদ্ধার হওয়া নারীর নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ। শনিবার নুওয়াকোট জেলার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বেত্রাবতী এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনী।

সশস্ত্র পুলিশ বাহিনী জানায়, উদ্ধারের সময় চান্দিকা অচেতন অবস্থায় ছিলেন। পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনে।

পরে হেলিকপ্টারে করে তাকে ত্রিশুলির নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুতে নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যার ১১তম দিনে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ভয়াবহ এই বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারীদের এই অভিযান দুর্যোগের মধ্যেও নতুন আশার সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD