ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল, যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছানো হয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি। ইউক্রেনীয় সংবাদমাধ্যম সুস্পিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে বুদানভ বলেন, এই প্রস্তাব শুধু ইউক্রেনের ওপর হামলা বন্ধের বিষয়ে নয়, বরং সম্মুখযুদ্ধের সামরিক কার্যক্রম বন্ধের বিষয়েও ছিল। তিনি বলেন, “ড্রোন উড়ছে, আপনারা সবই দেখেছেন।”
কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, নারী গ্রেফতার
বুদানভ আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ৬ সেপ্টেম্বর ইউক্রেন সফর করবেন। তার ধারণা, তাদের সফরের কারণে রাশিয়া হয়তো কিয়েভে হামলা থেকে বিরত থাকতে পারে। তিনি বলেন, উইটকফ ও কুশনার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ায় পৌঁছাবেন। এর আগে জানা যায়, মস্কো সফরের পর রোববার তারা কিয়েভ সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা একটি শান্তি প্রস্তাব নিয়ে যাচ্ছেন। তবে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, মস্কো সফরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সমঝোতার সম্ভাবনা নিয়ে রাশিয়ার দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। রুশ নেতৃত্ব কেবল নিজেদের শর্তে যুদ্ধ শেষ করতে প্রস্তুত বলে সূত্রগুলো জানিয়েছে।
এর আগে কয়েকটি গণমাধ্যম ও ব্লগার নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছিল, ইউক্রেনীয় ইউনিটগুলোকে ৫ থেকে ৮ সেপ্টেম্বর স্থল, আকাশ ও সমুদ্রপথে নীরবতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এমন কোনো নির্দেশ পেয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ৫ সেপ্টেম্বর রাশিয়ার অব্যাহত গোলাবর্ষণের পর ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সেনাদের জীবন ও নিরাপত্তার ঝুঁকির কারণে একতরফাভাবে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব নয়।