1. admin@headlinenewsbd.com : Headline News BD :
নবীপ্রেমে ছয় বছর মদিনায়, আলবেনীয় যুবকের শেষ আকুতি - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

নবীপ্রেমে ছয় বছর মদিনায়, আলবেনীয় যুবকের শেষ আকুতি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮৩ সময়

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এক আলবেনীয় যুবকের আবেগঘন মৃত্যুর গল্প। প্রচারিত বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা থেকে ঘরবাড়ি, ব্যবসা ও মা-বাবাকে ছেড়ে সৌদি আরবের মদিনায় চলে এসেছিলেন ওই যুবক। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই প্রায় ছয় বছর অবস্থান করেছিলেন তিনি।

বর্ণনায় বলা হয়, আনুমানিক ৩৫ থেকে ৩৬ বছর বয়সী ওই যুবককে দেশে ফেরত পাঠানোর জন্য একাধিকবার আটকের চেষ্টা করেছিল সৌদি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেলেই তিনি মসজিদে নববীতে গিয়ে রওজা মোবারকের আশপাশে অবস্থান নিতেন।

একদিন চার পুলিশ সদস্য তাকে আটক করেন। দেশে ফেরত পাঠানোর আগে তিনি রওজা মোবারকের সামনে শেষবার দাঁড়ানোর অনুমতি চান।

এরপর কান্নাজড়িত কণ্ঠে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি নিজের ভালোবাসা ও মদিনায় থেকে যাওয়ার আকুতি প্রকাশ করেন। প্রচলিত বর্ণনায় তার বক্তব্য হিসেবে বলা হয়, তিনি সবকিছু ছেড়ে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতিবেশী হওয়ার আশায় মদিনায় এসেছিলেন, কিন্তু তাকে আর সেখানে থাকতে দেওয়া হচ্ছে না।

দাবি করা হয়, কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে জানাজা শেষে তাকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছিল বলেও গল্পটিতে উল্লেখ রয়েছে।

নবীপ্রেমের আবেগঘন উদাহরণ হিসেবে ঘটনাটি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। তবে এ হৃদয়বিদায়ক ঘটনাটির সময়কাল, ওই যুবকের পূর্ণ পরিচয় এবং মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD