1. admin@headlinenewsbd.com : Headline News BD :
হাইলে আল-রাজহি মসজিদ: সৌদির অন্যতম বৃহৎ ইসলামী স্থাপনা - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

হাইলে আল-রাজহি মসজিদ: সৌদির অন্যতম বৃহৎ ইসলামী স্থাপনা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৪ সময়

সৌদি আরবের হাইল প্রদেশের অন্যতম বৃহৎ মসজিদ ও সাংস্কৃতিক স্থাপনা হলো আল-রাজহি মসজিদ। এটি হাইল শহরে অবস্থিত, যা প্রদেশটির প্রশাসনিক রাজধানী। ২০০৬ সালে হাইল প্রদেশ সফরের সময় সৌদি আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১১ সালে মসজিদটি উদ্বোধন করা হয়।

১৭ হাজার ৩০০ বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত এ মসজিদটি একটি পূর্ণাঙ্গ ইসলামী কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এর স্থাপত্যে রয়েছে চারটি বড় মিনার, যার প্রতিটির উচ্চতা ৮০ মিটার। মসজিদের কেন্দ্রীয় গম্বুজটির অভ্যন্তরীণ ব্যাস প্রায় ৩১ দশমিক ৫ মিটার। এছাড়া ভেতরে প্রায় ২০ মিটার ব্যাসের একটি ঝাড়বাতি রয়েছে। মূল গম্বুজের চারপাশে বিভিন্ন আকারের ৫০টি গম্বুজ এবং বাইরের অংশে অর্ধগম্বুজ স্থাপন করা হয়েছে।

মসজিদের মূল নামাজের হলে চার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। বাইরের প্রাঙ্গণে আরও তিন হাজার এবং নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে প্রায় এক হাজার মুসল্লির ব্যবস্থা রয়েছে। মসজিদে দুটি তলাও রয়েছে, যার প্রতিটির আয়তন ৭ হাজার ৫০০ বর্গমিটার। এখানে রয়েছে সাধারণ পাঠাগার, ইতিকাফ কক্ষ, রান্নাঘর, যান্ত্রিক ও বৈদ্যুতিক সেবাকক্ষ এবং জুমার খুতবার তাৎক্ষণিক অনুবাদের ব্যবস্থা। এছাড়া ১২০টির বেশি অভ্যন্তরীণ পার্কিং স্থান, মৃতদেহ গোসলের ব্যবস্থা, অতিথি হল, শিশুদের জন্য জিল আল-বায়ান ভবন এবং নারীদের জন্য দার আল-বায়ান ভবন রয়েছে। মসজিদটিতে আধুনিক ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, নজরদারি ও ডিজিটাল অডিও ব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি এখানে ইসলামি শিক্ষা, গবেষণা, প্রবাসী সম্প্রদায় ও সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD