নাটোর থেকে শুরু হওয়া দীর্ঘ পদযাত্রায় এক মাসে যশোর সীমান্তে পৌঁছেছেন ৪৫ বছর বয়সী দুলাল হোসেন
পবিত্র হজ পালনের স্বপ্ন নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা করা নাটোরের দুলাল হোসেন (৪৫) যশোরের বেনাপোল সীমান্তে পৌঁছেছেন।
গত ৪ আগস্ট নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াশ বড়ইচোরা গ্রাম থেকে পরিবার ও স্বজনদের দোয়া নিয়ে তিনি এই কঠিন যাত্রা শুরু করেন।
বিকল কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, ফেনীতে নিহত ৩
প্রায় এক মাস পায়ে হেঁটে বিভিন্ন পথ অতিক্রম করে ৩ সেপ্টেম্বর তিনি বেনাপোলে পৌঁছান। তাঁর লক্ষ্য বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছে পবিত্র হজ পালন করা।
দুলাল হোসেন জানান, পথটি অত্যন্ত কঠিন হলেও আল্লাহর ওপর ভরসা রেখেই তিনি যাত্রা করছেন। পাসপোর্ট ও ভিসার প্রক্রিয়া সম্পন্ন হলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে কয়েকটি দেশ অতিক্রম করে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি নিরাপদে মক্কায় পৌঁছানোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।