1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বিয়ে নিয়ে প্রতারণা ঠেকাতে আসছে নতুন ব্যবস্থা - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

বিয়ে নিয়ে প্রতারণা ঠেকাতে আসছে নতুন ব্যবস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময়

বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি ঠেকাতে দেশের বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিভিন্ন সরকারি সার্ভারের সঙ্গে তথ্যব্যবস্থা সংযুক্ত হলে প্রয়োজনীয় বিয়ে-সংক্রান্ত তথ্য এক ক্লিকেই জানা সম্ভব হবে। এদিন আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ওয়াসিম আকরামের, সুচিকিৎসার দাবি

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিবন্ধনব্যবস্থা চালু হলে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধের পাশাপাশি বিয়ে-সংক্রান্ত জালিয়াতি ঠেকানো সহজ হবে। আন্তর্জাতিক পর্যায়ে ভিসার আবেদনেও এ তথ্য কাজে লাগতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভিসা আবেদনের সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক তথ্যও দ্রুত যাচাই করা সম্ভব হবে। প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে দেশের ১০টি উপজেলায় পাইলট কার্যক্রম পরিচালনা করা হবে এবং এতে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হবে।

প্রকল্পে ব্র্যাককে যুক্ত করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এটি সরকারের কোনো দুর্বলতার কারণে নয়; বরং মাঠপর্যায়ে বিবাহ ও নারীর বৈবাহিক অবস্থা নিয়ে সংস্থাটির দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। তিনি জানান, ব্র্যাকের অভিজ্ঞতার ভিত্তিতে কাজিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও নেওয়া হবে। পাইলট কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে ডিজিটাল বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD