ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হ/ত্যা মামলায় প্রধান আসামি ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলাসহ দুইজনের মৃ/ত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির মৃ/ত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার ১৬ আসামির সবাইকে মৃ/ত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছিলেন। পরে সাজা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। বিশেষ বেঞ্চে ১৭ কার্যদিবস শুনানির পর হাইকোর্ট নতুন এ রায় দিলেন।
২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আ/গুন দেওয়ার ঘটনা ঘটে। গুরুতর দ/গ্ধ অবস্থায় চিকিৎসাধীন নুসরাত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা/রা যান। আলোচিত এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছিল।