1. admin@headlinenewsbd.com : Headline News BD :
স্কুল কমিটির বিরোধ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগ, নিহত ১ - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

স্কুল কমিটির বিরোধ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগ, নিহত ১

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময়

নেত্রকোণার খালিয়াজুড়ীতে আধিপত্য বিস্তার ও স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শাহ আলমগীর (২৩) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহ আলমগীর উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের নূরুল হক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সংঘর্ষে জড়িত এক পক্ষের নেতা লিগেল মিয়ার সমর্থক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে লিগেল মিয়া ও আব্দুর রহমানের লোকজনের মধ্যে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দিনভর থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন। আহতদের মধ্যে শাহ আলমগীরসহ চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শাহ আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষে এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন এবং অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।

বেনাপোল পৌর এলাকায় মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

শাহ আলমগীরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রানীচাপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি মামলা হয়েছে। নিহতের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD