1. admin@headlinenewsbd.com : Headline News BD :
তাঁতীবাজার মোড়ে ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত কাজী আকবর গ্রেপ্তার - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

তাঁতীবাজার মোড়ে ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত কাজী আকবর গ্রেপ্তার

মনির মন্ডল, সাভার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময়

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি কোতয়ালী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত কাজী আকবরকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। এর আগে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাইয়ের কাছে জমা রাখা দেনমোহরের টাকা ফেরত চাওয়াই কাল হলো শাবানার

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি এলাকার মোহাম্মদ কাজী রফিকের ছেলে মোঃ কাজী আকবর (৫৫)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ডিএমপি কোতয়ালী থানাধীন তাতীবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, কাজী আকবর দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তার পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন জেলার বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, হত্যা, মাদক ও অস্ত্র আইনের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD