1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভাইয়ের কাছে জমা রাখা দেনমোহরের টাকা ফেরত চাওয়াই কাল হলো শাবানার - Headline News BD
টপ নিউজ :
লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ভাইয়ের কাছে জমা রাখা দেনমোহরের টাকা ফেরত চাওয়াই কাল হলো শাবানার

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময়

হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট বোনকে হত্যার অভিযোগে পলাতক ভাই শাহীন মিয়া (২৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার শাহীন মিয়াকে পরবর্তী সময়ে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

রাজধানীর আবাসিক হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪ নম্বর দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে শাবানা বেগম (২৩)-এর দেনমোহরের ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে রাখা ছিল।

অভিযোগ অনুযায়ী, ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট শাহীন ও তার বোন শাবানার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন তার বোনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাবানাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে শাহীন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে নবীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে র‍্যাব-৯-এর বিশেষ অভিযানে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, হত্যা মামলার প্রধান আসামি শাহীন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD