1. admin@headlinenewsbd.com : Headline News BD :
টিকিট কেটেও দেশে ফেরা হলো না, সৌদির সড়কে প্রাণ গেল চার বাংলাদেশীর - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

টিকিট কেটেও দেশে ফেরা হলো না, সৌদির সড়কে প্রাণ গেল চার বাংলাদেশীর

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ সময়

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে। দেশে ফেরার জন্য বিমানের টিকিটও কাটা ছিল তাদের। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার, দুই বছর পর দেশে ফিরল দুই কিশোরী

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা গাড়িতে করে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাদের পরিচয় শনাক্ত করতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

দেশে ফেরার পথে বিমানবন্দরে যাওয়ার সময় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকাতেও শোকের আবহ তৈরি হয়েছে।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দুর্ঘটনাসংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD