1. admin@headlinenewsbd.com : Headline News BD :
আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানে কূটনৈতিক উদ্যোগ - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানে কূটনৈতিক উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ সময়

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত এবং সমাধানের জন্য যৌথভাবে কাজ করছে।

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সজিবের যাত্রা

এর আগে জুলাইয়ের শেষ দিকে প্রায় পাঁচ হাজার বাংলাদেশির আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাঁচ হাজার নয়, সরকারি তথ্য অনুযায়ী ৬২৬ বাংলাদেশির ভিসা ‘অটো-ক্যানসেল’ হয়েছিল এবং তাদের একটি বড় অংশের ভিসা নবায়নের প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই সেপ্টেম্বরে নতুন করে প্রায় চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার বিষয়টি সামনে এলো।

সরকারের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার পাশাপাশি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার এবং ভিসা বা অন্যান্য প্রক্রিয়ায় জাল নথিপত্র ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ছুটিতে বাংলাদেশে এসে আমিরাতের ভিসা বাতিলজনিত সমস্যায় পড়া প্রবাসীদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগের কথাও জানিয়েছিল সরকার। নতুন করে প্রায় চার হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD