1. admin@headlinenewsbd.com : Headline News BD :
সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সজিবের যাত্রা - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সজিবের যাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময়

বাইসাইকেলে ছয়টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার সজিব তালুকদার ইফরাম (২৬)। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর এই দীর্ঘ যাত্রা শুরু হয়। সজিব উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে।

যমুনার চরে গরু-মহিষ চরাতেও চাঁদা, না দিলেই লুট-অপহরণের অভিযোগ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে সাইকেলে যাত্রা করে ছয়টি দেশ অতিক্রম করে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সজিবের। সেখানে পৌঁছে পবিত্র হজ পালন করাই তাঁর এ যাত্রার মূল উদ্দেশ্য। যাত্রা শুরুর সময় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে তাঁকে শুভকামনা জানান। এ সময় বেলাবোর সহকারী কমিশনার (ভূমি) আজিজ পারতাম জায়েদ সজিবের দীর্ঘ যাত্রার সফলতা কামনার পাশাপাশি তাঁর নিরাপত্তা ও সুস্থতার জন্য শুভকামনা জানান।

সজিবের দীর্ঘপথে সাইকেল ভ্রমণের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। এর আগে তিনি বাইসাইকেলে দেশের সর্বদক্ষিণের টেকনাফ থেকে সর্বউত্তরের তেঁতুলিয়া পর্যন্ত ভ্রমণ করেছেন। এ ছাড়া ইতোমধ্যে ২৬টি দেশ ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। এবার সাইকেলে ছয় দেশ অতিক্রম করে সৌদি আরবে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছেন তিনি। দীর্ঘ পথ নিরাপদে পাড়ি দিয়ে হজ পালন শেষে সজিব সুস্থভাবে দেশে ফিরবেন, এমন প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর।

উল্লেখ্য, এর আগে পবিত্র হজ পালনের স্বপ্ন নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন নাটোরের দুলাল হোসেন (৪৫)। গত ৪ আগস্ট নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াশ বড়ইচোরা গ্রাম থেকে পরিবার ও স্বজনদের দোয়া নিয়ে যাত্রা শুরু করা দুলাল ইতোমধ্যে যশোরের বেনাপোল সীমান্তে পৌঁছেছেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD