1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বীরগঞ্জের দেবীপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাঁসখেলা - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

বীরগঞ্জের দেবীপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাঁসখেলা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বাজার সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁসখেলা। হারিয়ে যেতে বসা গ্রামীণ এই খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

হাঁসখেলা দেখতে পুকুরপাড়ে ভিড় করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে দেবীপুর বাজার সংলগ্ন পুকুরপাড়।

রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাঁসখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস।

এ সময় অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস পায়েল পাশা, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলিম উদ্দিন, উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য রিনা বেগম, বলরামপুরের সমাজসেবক মো. সিরাজুল ইসলাম ও সমাজসেবক তাজকিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আয়োজক কমিটির সদস্য ও বিপুলসংখ্যক দর্শনার্থী খেলাটি উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলা ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। মাঠ ও সংস্কৃতিমুখী পরিবেশ তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করতে পারে। এ জন্য সন্তানদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি এলাকাভিত্তিক বিভিন্ন দেশীয় খেলা ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর আহ্বান জানান তারা।

আয়োজক ও স্থানীয়দের মতে, হাঁসখেলার মতো ঐতিহ্যবাহী আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এসব আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করতেও ভূমিকা রাখে। পাশাপাশি শিশু-কিশোরদের অবসর সময় ইতিবাচক কর্মকাণ্ডে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়।

হাঁসখেলাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল দেবীপুর বাজার সংলগ্ন এলাকা। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন আয়োজক ও স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD