1. admin@headlinenewsbd.com : Headline News BD :
বিকল কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, ফেনীতে নিহত ৩ - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

বিকল কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, ফেনীতে নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ সময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ায় ত্রিমুখী দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক, হেলপার ও বাসচালকের মৃত্যু।

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে সিআইডি

হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেটি সরিয়ে নিতে চালক ও হেলপার একটি ভারী গাড়ির সঙ্গে রশি দিয়ে বাঁধার কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক, তার সহকারী এবং বাসচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD