অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে খুলনার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রাকিবুল ইসলাম (৩০), আরিফুল ইসলাম আরজু (২৬), শেখ সাকির আহম্মেদ এবং মিয়ানুল ইসলাম অয়ন (২৯)।
স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন, তিন কিশোরীকে স্কুলে ফেরালেন ইউএনও
সিআইডি জানায়, সাইবার মনিটরিং কার্যক্রমে অনলাইন বেটিং সাইট পরিচালনাকারী একটি চক্রের তথ্য পাওয়া যায়। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মানুষকে জুয়ায় প্রলুব্ধ করত এবং এমএফএস, ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করত।
রূপগঞ্জে চীনা ব্যবসায়ীর গাড়ি থেকে ১ কোটি টাকা নিয়ে চালক উধাও
প্রাথমিক তদন্তে জানা গেছে, সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করে পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
এ ঘটনায় পল্টন থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা করেছে সিআইডি। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের মূলহোতাসহ অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।