1. admin@headlinenewsbd.com : Headline News BD :
পরিকল্পনা না করলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: জ্বালানি মন্ত্রী - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

পরিকল্পনা না করলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: জ্বালানি মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ সময়

অতিরিক্ত ঋণের বোঝায় দেশ অর্থনৈতিক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে দূরদর্শী পরিকল্পনার তাগিদ দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান।

বিগত সময়ের অতিরিক্ত ঋণের বোঝা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী ও সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি অর্থনৈতিক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে। বিগত বছরগুলোতে দেশ মাত্রাতিরিক্ত ঋণগ্রস্ত হয়েছে। এই সংকট থেকে উত্তরণে সঠিক ও সমন্বিত পরিকল্পনা ছাড়া সামনে এগোনো কোনোভাবেই সম্ভব নয়। পরিকল্পনার ঘাটতি থাকলে রাষ্ট্রীয় কোষাগারে তীব্র টান পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার ওপর।

বাজেট ও টেকসই উন্নয়ন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু উল্লেখ করেন, বর্তমান সরকার এমনভাবে বাজেট প্রণয়ন করেছে যেন সাধারণ নাগরিকদের ওপর অযথা করের বাড়তি বোঝা চেপে না বসে। তবে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করতে হলে স্থানীয় প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে সিরাজগঞ্জ শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে ড্রামট্রাকসহ ৬টি পরিচ্ছন্নতা যান বিতরণ করেন মন্ত্রী। গাড়ি বিতরণের সময় তিনি নিজেই একটি ট্রাকে উঠে বসেন। বিষয়টি নিয়ে চায়ের দোকানে আলোচনা বা সমালোচনা হতে পারে মন্তব্য করে তিনি বলেন, মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। মূলত আজ থেকে ৩০-৪০ বছর আগে ভোরে এ ধরনের গাড়িতে রাস্তা পরিষ্কারের দৃশ্য ও পরিচ্ছন্ন শহরের পুরোনো স্মৃতি এবং আবেগের টানেই তিনি ট্রাকে উঠেছিলেন।

সিরাজগঞ্জ পৌরসভার এই মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD