1. admin@headlinenewsbd.com : Headline News BD :
পাসপোর্ট আছে, ভিসা নেই হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে মক্কার পথে রওনা দিল নাটোরের দুলাল - Headline News BD
টপ নিউজ :
ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার ঘুষ ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা

পাসপোর্ট আছে, ভিসা নেই হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে মক্কার পথে রওনা দিল নাটোরের দুলাল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৭ সময়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ভিসা ছাড়াই পায়ে হেঁটে মক্কার পথে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দিনমজুর দুলাল হোসেন (৩৫)। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচড়া গ্রাম থেকে তিনি যাত্রা শুরু করেন।

দুলাল হোসেন ওই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। পেশায় তিনি ভূমিহীন দিনমজুর। যাত্রার আগে স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। পরে সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিয়ে দীর্ঘ পথের যাত্রা শুরু করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে গ্রামের একটি চায়ের দোকানে সাধারণ আলাপচারিতার সময় পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছার কথা জানান দুলাল। এরপর থেকে দীর্ঘ এই যাত্রার জন্য প্রস্তুতি নিতে থাকেন তিনি।

মঙ্গলবার যাত্রার সময় দুলালের সঙ্গে ছিল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, স্থানীয় চেয়ারম্যানের দেওয়া নাগরিকত্ব সনদ, অল্প কিছু টাকা, শুকনো খাবার ও প্রয়োজনীয় পোশাক। প্রতীকী হিসেবে ব্যাগে একটি সাদা কাফনের কাপড়ও রেখেছেন তিনি।

দুলাল হোসেন জানান, আর্থিক সংকটের কারণে ভিসা করার মতো অর্থ তাঁর ছিল না। নিজের কষ্টার্জিত ও জমানো টাকা দিয়ে শুধু পাসপোর্ট তৈরি করতে পেরেছেন।

তিনি বলেন, “টাকার অভাবে ভিসা করতে পারিনি। তবে মনে তীব্র ইচ্ছা ছিল। তাই আল্লাহর ওপর ভরসা করে বের হয়ে পড়েছি। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাকে যেন একটি ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমি সুস্থভাবে পায়ে হেঁটে হজ পালন শেষে আবার দেশে ফিরতে পারি।”

ভিসা ছাড়া পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে দুলালের যাত্রার বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। একই সঙ্গে তাঁর এমন দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রা নিয়েও আলোচনা চলছে।

তবে ভিসা ছাড়া তাঁর এই যাত্রা শেষ পর্যন্ত কীভাবে এবং কোন প্রক্রিয়ায় হজ পালনের সুযোগে রূপ নেবে, তা নিয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত বা নিশ্চয়তার তথ্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD