1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ছেলেকে গাছে বেঁধে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ঘরে নিয়ে - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

ছেলেকে গাছে বেঁধে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ঘরে নিয়ে

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময়

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে নবম শ্রেণির পড়ুয়া প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী (৩৭) অভিযোগ করেছেন, ঘটনার সময় দুর্বৃত্তরা ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় রাতেই মো. রাজীব (২৩) নামে একজনকে আটক করেছে গফরগাঁও থানার পুলিশ।

চুরির অপবাদে খুবিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

পুলিশ, ভুক্তভোগী, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শরীফ মিয়া (২৩), আরিফ মিয়াসহ পাঁচ যুবক ওই প্রবাসীর বাড়িতে যান।

তারা প্রথমে পানি ও কুড়াল চান। প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর অভিযুক্তরা ঘরে ঢুকে ভাঙচুর করেন। অভিযোগ রয়েছে, আলমারিতে থাকা বাড়ি নির্মাণের জন্য রাখা পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এরপর ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় রাজীব মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর দাবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করা হয়।

পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে।

পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে আটক করা হয়। এ সময় অন্য চারজন পালিয়ে যান।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD