1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভারতে সাজা শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন বিভিন্ন জেলে থাকা ৪৭ বাংলাদেশি - Headline News BD
টপ নিউজ :
খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

ভারতে সাজা শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন বিভিন্ন জেলে থাকা ৪৭ বাংলাদেশি

মনির হোসেন, যশোর
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ সময়

দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। তাঁদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।

নড়াইলে বাড়ি ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা ব্যক্তিরা ভারতের পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে একটি বেসরকারি সংস্থা তাঁদের আইনি সহায়তায় মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে এসব বাংলাদেশি ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যান। পরে সেখানকার পুলিশের হাতে তাঁরা আটক হন।

তিনি জানান, বিভিন্ন মেয়াদের সাজা শেষে তাঁদের তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্পের একটি বেসরকারি শেল্টার হোমে রাখা হয়েছিল। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁদের দেশে ফেরত আনা হয়েছে।

ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। পরে থানা থেকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামের তিনটি বেসরকারি সংস্থা তাঁদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

ফেরত আসাদের গ্রহণকারী যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে তাঁদের যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা ৪৭ জনের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD