1. admin@headlinenewsbd.com : Headline News BD :
দেশে তিন সন্তান রেখে দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন মতলবের জামাল - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

দেশে তিন সন্তান রেখে দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন মতলবের জামাল

এইচএনবি রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারির ছেলে। দেশে তাঁর বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছেন।

শেষ কলে বলেছিলেন মাথার ওপর ঘুরছে ড্রোন, এরপর এলো মামুনের মৃত্যুর খবর

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান জামাল মিয়া। দেশটির রাজধানীতে একটি ভ্যারাইটি সুপারশপে ব্যবসা করতেন তিনি। বুধবার রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকার সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

জামালের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

গুলির ঘটনায় জামালের দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই কর্মচারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারি জানান, পরিবারের সচ্ছলতার জন্য তাঁর ছেলে বিদেশে গিয়ে কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। সন্ত্রাসীদের গুলিতে ছেলেকে হারিয়ে পুরো পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আফ্রিকার রাষ্ট্রদূতের একজন সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। তাঁর পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD