1. admin@headlinenewsbd.com : Headline News BD :
ভূমধ্যসাগরপথে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কারাগারে দালাল - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

ভূমধ্যসাগরপথে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কারাগারে দালাল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ সময়

মানব পাচারের দুই মামলায় আসামি জাকির হোসেনের (৩৫) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলী আহসান এ আদেশ দেন।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের ফাঁদ, ৪৯ হাজার টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার দুই

জাকির হোসেন বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, জাকির হোসেন লিবিয়া ও বাংলাদেশে অবস্থান করে নরসিংদীর নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে মানব পাচারের সঙ্গে জড়িত।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, জাকির হোসেনের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া দুটি মানব পাচার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলাগুলোতে বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক মো. আলী আহসান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, বেলাব থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও দুটি মানব পাচার মামলায় জাকির হোসেন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD