1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, র‍্যাবের অভিযানে আটক ১ - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, র‍্যাবের অভিযানে আটক ১

আরিফ হোসেন, নোয়াখালী
  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময়

নোয়াখালীর সেনবাগে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার দিবাগত রাতে রংপুরের তারাগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তার আব্দুল কাদের হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার নলদিয়া এলাকায় শিশুটিকে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যৌন নির্যাতন করা হয় বলে হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ দল রংপুরের তারাগঞ্জ থানার চৌপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেপ্তার

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD