1. admin@headlinenewsbd.com : Headline News BD :
পারফরম্যান্স খারাপ হলে দপ্তর রদবদল বা নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা - Headline News BD
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

পারফরম্যান্স খারাপ হলে দপ্তর রদবদল বা নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৩ সময়

কোনো উপদেষ্টার কাজে প্রধানমন্ত্রী সন্তুষ্ট না হলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়াকে সামনে রেখে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের যে আলোচনা চলছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে তিনিও গণমাধ্যমের মাধ্যমেই জেনেছেন, এর বাইরে আলাদা কোনো তথ্য তার কাছে নেই। তবে ফ্যাসিস্ট বা কর্তৃত্ববাদী শাসন নিজেদের সিদ্ধান্তে অটল থাকার যে সাধারণ প্রবণতা দেখায়, বর্তমান সরকার সে ধরনের মানসিকতা থেকে সরে থাকতে চায় বলে ইঙ্গিত দেন তিনি।

উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রী নিজে মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এবং কারও কাজ সন্তোষজনক না হলে প্রয়োজনে পরিবর্তন আনার এখতিয়ার তার রয়েছে। জনকল্যাণের স্বার্থে এমন সিদ্ধান্তের সুযোগ থাকলে প্রধানমন্ত্রী তা গ্রহণ করবেন বলে ব্যক্তিগত আলাপচারিতার সূত্র ধরে জানান তিনি। তবে সম্ভাব্য এই রদবদল ১৮০ দিনের মধ্যেই হবে, নাকি তার চেয়ে বেশি সময় লাগবে— তা নিশ্চিত করে বলতে পারেননি উপদেষ্টা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD