ইনার হুইল ক্লাব অব গ্রিন ভ্যালি, ডিস্ট্রিক্ট ৩৪৫, বাংলাদেশের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার, ৫ জুলাই ২০২৬ বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সেন্ট্রামে এ সভা অনুষ্ঠিত হয়। নতুন মেয়াদের কার্যক্রমের সূচনা, নেতৃত্বের ধারাবাহিকতা, বন্ধুত্ব ও সেবার অঙ্গীকারকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
সভায় ২০২৫-২৬ মেয়াদের প্রেসিডেন্ট ডা. তাসনিম শেফার পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ ছাড়া ডিস্ট্রিক্ট ওয়েবমাস্টার শামীমা শহীদকে অভিনন্দন জানিয়ে তাঁর সফল ও অনুপ্রেরণামূলক বছরের প্রত্যাশা প্রকাশ করে ইনার হুইল ক্লাব অব গ্রিন ভ্যালি।
২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, প্রেসিডেন্ট শান্তা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ আসমা সিদ্দিকা মিলি, ভাইস প্রেসিডেন্ট-২ মুনিয়া রহমান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা. তাসনিম শেফা, সেক্রেটারি ফাহিমা আখতার মিমু, ট্রেজারার সানজিদা হোসাইন, আইএসও ডা. শিরিন খান এবং ক্লাব করেসপন্ডেন্ট সেলিনা ট্যানি।
সভায় নতুন কমিটির পক্ষ থেকে মানবিক সেবা, নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ২০২৬-২৭ মেয়াদের আন্তর্জাতিক ইনার হুইল থিম ‘গ্রো অ্যান্ড ফ্লারিশ’ সামনে রেখে ক্লাবটি সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানানো হয়।