1. admin@headlinenewsbd.com : Headline News BD :
কালো টাকা ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্
টপ নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ… খুলনার সোনাডাঙ্গায় বিউটিশিয়ানের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল পুলিশ লিবিয়ায় জিম্মি শ্রমিককে মারধরের ভিডিও দেখিয়ে দেশে ৫০ লাখ আদায়ের অভিযোগ ছয় বছরের শিশুর কান্নায় জানাজানি, দুই কিশোর গ্রেপ্তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অপকর্ম করে গ্রেপ্তার এনসিপি নেতা নিউইয়র্কে মুখোমুখি তারেক রহমান–এরদোয়ান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ নারী নেতৃত্ব ও মানবসেবার প্রত্যয়ে ঢাকায় ইনার হুইলের নতুন কমিটির যাত্রা শুরু একটি ভিডিও বদলে দিল জীবন, ৮ বছর পর পরিবারের কাছে ফিরলেন জসিম পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করছে– তথ্য প্রতিমন্ত্রী বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকীত্ব ও হতাশায় ছেলের কূপে ঝাঁপ

কালো টাকা ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব দিলেন ব্যারিস্টার খোকনের

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৮ সময়
কালো টাকা ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব দিলেন ব্যারিস্টার খোকনের

দেশে প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রোববার ২৮ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে বড় অঙ্কের নোট সাময়িকভাবে বাতিল করা প্রয়োজন। তাঁর মতে, যারা ব্যাংকে টাকা না রেখে ঘরে বিপুল নগদ অর্থ জমিয়ে রেখেছেন অথবা দেশ ছাড়ার সময় নগদ টাকা রেখে গেছেন, সেসব অর্থ মূল অর্থনীতিতে আনতে এ ধরনের পদক্ষেপ কার্যকর হতে পারে।

তিনি প্রস্তাব করেন, ১ থেকে ২ মাসের সময়সীমা দিয়ে দেশের সব ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা জারি করা যেতে পারে। যাদের জমা দেওয়া অর্থের বৈধ উৎস নেই, তারা ২০ থেকে ২৫ শতাংশ কর বা জরিমানা দিয়ে তা বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে কালো টাকা উদ্ধার, অর্থপাচার ও কর ফাঁকি রোধে সহায়তা মিলবে বলে মনে করেন তিনি।

আলোচনায় ব্যাংক খাত নিয়েও কথা বলেন ব্যারিস্টার খোকন। দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি উল্লেখ করে দুর্বল ব্যাংকগুলোকে জনগণের টাকায় টিকিয়ে না রেখে ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নের জন্য বাজেটে যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD