1. admin@headlinenewsbd.com : Headline News BD :
অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর - Headline News BD
টপ নিউজ :
টাকা ভাঙতি না দেওয়ার জেরে দোকান পুড়িয়ে পরে দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জমি বিরোধের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার কালীগঞ্জে নলতা বাজারে স্বর্ণের দোকানে চুরি, লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪ বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার, আটক ১ বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধি নিয়ে চীনের চিয়াংশিতে যুব সংলাপ অনুষ্ঠিত টিকটক ইমোতেই সর্বনাশ হয়ে গেল ১৩ বছরের কিশোরীর… পাওনা টাকা আদায়ে করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবার জন্য খাবার নিয়ে ছুটে এলো মেয়ে

অপরাধী পুলিশের রেহাই নেই, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময়

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে, অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের মূল চেতনা, জনআকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তি-নির্ভর, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে জনআস্থা অর্জন করতে হবে। একইসঙ্গে কোনো পুলিশ সদস্য শৃঙ্খলাভঙ্গ, অপেশাদারিত্ব বা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত ফৌজদারি আইনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।

বোদায় খেলায় নামলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মন্ত্রী আজ সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম। মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।

পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, পদকপ্রাপ্তি শুধু কৃতিত্বের স্বীকৃতি নয়, দেশ ও জনগণের প্রতি দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দেয়। বিগত সরকারের সময় পুলিশকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত সাত মাসে প্রাতিষ্ঠানিক, আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে পুলিশের হারিয়ে যাওয়া ভাবমূর্তি উদ্ধার ও জনআস্থা পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা এমন এক পুলিশ বাহিনী গড়ে তুলতে চান, যা দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ় এবং জনগণের আস্থার প্রতীক। পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধি ও আইনি সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, র‍্যাবসহ (বর্তমানে এসআরবি) বিভিন্ন সংস্থার সংস্কার ও আইনি কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আধুনিকায়নে নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে সাহসিকতা, সততা, দক্ষতা, নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৯২ জন কৃতি সদস্যের হাতে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বিপিএম-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ ও ‘পিপিএম-সেবা’ তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পদকপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবার এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD